গতকাল একটা বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আমেরিকার সরকার বুঝিয়ে দিয়েছে, সোনা–রূপা বা রেয়ার মেটালের মতো জিনিসগুলো এখন আর শুধু কেনাবেচার পণ্য না। এগুলো এখন দেশের নিরাপত্তা আর ভবিষ্যতের জন্য জরুরি সম্পদ। সেই কারণেই তারা প্রায় ১২ বিলিয়ন ডলারের মেটাল স্টকপাইল বানাচ্ছে যা ফেডারেল সরকারের কর্মকর্তারা এক্সে সিগন্যাল দিচ্ছে । আমেরিকা রেয়ার আর্থ, টাংস্টেনসহ গুরুত্বপূর্ণ সব ধাতু জমা করবে। শুধু কথা নয়, আমেরিকা নিজেই এখন সাপ্লাই চেইনে নামছে । কখনো বড় ক্রেতা হয়ে, কখনো টাকা জোগাড় করে দিয়ে, আবার দরকার হলে শেষ ভরসা হয়ে দাঁড়াচ্ছে। সহজ ভাষায় বললে, আমেরিকান সরকার সরাসরি খেলায় নেমে গেছে। এটা কোনো প্ল্যান না, এটা এখনই ঘটছে। গেম শুরু।

মনে হচ্ছে ১-২ বছরের ভেতর সোনা, রুপা, অন্যান্য রেয়ারআর্থ ম্যাটারিয়ালে হাত লাগলে শুধু ছ্যাকাই লাগবে । ব্যাংকে টাকা রেখে আপনি সুদ খাবেন । যা হারাম । যদি টোটাল সম্পদের ১০-১৫% সোনা-রূপা, কপারে বিনিয়োগ করে রাখতে পারেন এটা কেবল ভাল সিদ্ধান্ত হবে না, আপনার ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে ।