হোয়াইট হাউসে (White House) কাল সকাল ৯টায় (ET) Stablecoin Yield নিয়ে তৃতীয়বারের মতো একটি মিটিং হতে যাচ্ছে। Eleanor Terrett-এর রিপোর্ট অনুযায়ী, এই মিটিংয়ে ক্রিপ্টো এবং ব্যাংকিং জগতের অল্প কিছু বাছাই করা মানুষজন অংশ নেবেন।

তবে এই ধরণের "ক্লোজড ডোর" মিটিংগুলোতে সবসময়ই কিছু রহস্য থাকে। কালকের এই আলোচনার পর কি এমন কোনো নতুন নিয়ম আসবে যা আমাদের Yield বা লাভের ওপর প্রভাব ফেলবে? আমরা যারা ক্রিপ্টো নিয়ে একটু সিরিয়াসলি ভাবছি, তাদের জন্য এই ধরণের ছোট ছোট কিন্তু প্রভাবশালী ইভেন্টগুলোর দিকে খেয়াল রাখা খুব জরুরি।

আপনার কি মনে হয়, হোয়াইট হাউসের এই হস্তক্ষেপ কি শেষ পর্যন্ত আমাদের মতো রিটেইল ইনভেস্টরদের জন্য ভালো কিছু বয়ে আনবে? নাকি সবশেষে ব্যাংকগুলোরই জয় হবে?